আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটটে ৩৩ জেলার ডিসি-এসপিদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।
এ সময় তিনি বলেন, ‘জনগণকেও দেখতে হবে যে নির্বাচনে ফেয়ারনেস ছিল। জনগণকে দেখতে হবে ভোটাররা নির্বিগ্নে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারে। ভোটাররা প্রবেশ করে তারা ভোটারধিকার প্রয়োগ করতে পেরেছে।
তিনি আরো বলেন, ‘নির্বাচনের সময় খুব ঘনিয়ে এসেছে। এতে কোন সংশয় নেই। নির্বাচন আয়োজনটা একটা কঠিন কর্মযজ্ঞ।
কাজী হাবিবুল আওয়াল বলেন, ‘আমরা আমাদের সময়কালে প্রায় ১ হাজার ২শ নির্বাচন করেছি। সেখানে আমরা প্রশাসন এবং আপনাদের আইনশৃংখলা বাহিনীর যে সহযোগিতা পেয়েছি তা প্রশংসনীয়। আমরা এ জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের দৃঢ় প্রত্যাশা থাকবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা রাষ্ট্রের কর্মচারী হিসেবে দলীয় চিন্তাভাবনার উর্দ্ধে থেকে পক্ষপাতহিন দৃষ্টিভঙ্গি নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করতে সমর্থ হবেন। আপনাদের সহায়তায় ও গুরুত্বপূর্ণ ভূমিকায় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষিত হবে। কোন অঘটন ঘটবে না। সহিংসতা হবে না। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে।’