রবিবার, ১২:৪৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বাংলাদেশের হয়ে বিশ্বকাপে আলো ছড়াবেন যারা

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১২০ বার পঠিত

বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে আলো কাড়তে পারেন মনে করেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।

বিশ্বকাপের ‘প্লেয়ার টু ওয়াচ’ বা আলো কাড়তে পারেন কারা? ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজের সঙ্গে আলাপকালে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী মিরাজকে বেছে নিয়েছেন তিনি

হার্শার মতে সাকিব আল হাসান ও লিটন দাসের বাইরে শান্ত-মিরাজ হতে পারেন বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার। তিনি বলেন, ‘সাকিব আল হাসানের খেলা দেখতে আমার ভালো লাগে। মাঠের বাইরে সে টেম্পারমেন্টাল। কিন্তু মাঠের ভেতরে নিখুঁত। গত বিশ্বকাপে সাকিব ছয়শোর বেশি রান করেছে। তবে বাংলাদেশকে যদি ভালো করতে হয় সাকিবের বাইরেও অনেক পারফরম্যান্স লাগবে।’

জনপ্রিয় এই ধারাভাষ্যকার আরও বলেন, ‘সাকিবের বাইরে কারা আছে? আমি লিটন দাসের বড় ভক্ত, মুশফিকুর রহিম আছে অনেকদিন ধরে। কিন্তু আমি বেছে নিব অন্য দুজনকে। খুবই মুগ্ধ করার মতো ধারাবাহিক এখন শান্ত। সে ওপেন করুক বা তিনে খেলুক সে খেলাটাকে টেনে নিতে পারছে। বাংলাদেশের অনেক খেলোয়াড় যেমন এসে আলো ছড়িয়েই আবার নিভে যায়। শান্ত বরং ধীরে ধীরে বিকশিত হচ্ছে। সে মুশফিক ও সাকিবের কাছ থেকে চাপটা নিতে পারছে।’

এরপর মিরাজের প্রশংসা করে তিনি বলেন, ‘আমি আরেকজন অলরাউন্ডারের কথা বলব। মেহেদী হাসান মিরাজ। আমি তাকে প্রথমে টেস্ট ম্যাচে দেখেছি। একদম জুতসই টেস্ট ম্যাচ অফ স্পিনার। তাকে আমরা এখন দারুণ সব ইনিংস খেলতে দেখি। আমার মনে হয় মিরাজের মধ্যে পরের সাকিব আল হাসান হওয়ার নির্যাস আছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com