মঙ্গলবার, ০৮:২৫ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আমিনবাজারে বিএনপির মঞ্চ ভাঙচুর, সমাবেশ স্থগিত

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর দুই প্রবেশ মুখ ধোলাইখাল ও আমিনবাজারে সমাবেশের কর্মসূচি ছিল বিএনপির। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের পর সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, রোববার রাত দেড়টার দিকে আমিনবাজারে চিশতি ফিলিং স্টেশন সংলগ্ন সমাবেশের জন্য তৈরি মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোর্স নিয়ে মঞ্চ ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এর জেরে আমিনবাজারে বিএনপির আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে।

নিপুণ রায় জানান, ‘‘সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, ‘আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না। আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি।’ আমি ওসিকে জিজ্ঞেস করলাম- রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন। ওসি বলেন, ‘আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।’

নিপুণ রায় বলেন, ‘আমিনবাজারের আজকের সমাবেশটি স্থগিত করা হয়েছে। সমাবেশটি আগামীকাল মঙ্গলবার একইস্থানে অনুষ্ঠিত হবে।’

এদিকে, আজ দুপুরের পর ধোলাইখালের সমাবেশটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com