শনিবার, ০৯:৩৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বাড়ির সামনে বন্দুকধারী, অল্পের জন্য প্রাণে বাঁচেন সালমান খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৫৭ বার পঠিত

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বলিউড মেগাস্টার সালমান খান। আজ শুক্রবার ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পাঠানো এক বন্দুকধারী সালমানকে হত্যা করতে চেয়েছিল। ভারতের জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে এ চাঞ্চল্যকর তথ্য পান পুলিশ কর্মকর্তারা।

পুলিশ জানায়, সিধু হত্যার তদন্ত করতে গিয়ে বেশ কিছু অজানা তথ্য পাওয়া যায়। তখনই জানা যায়, সালমানকে হত্যার জন্য গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে একজন বন্দুকধারী নিয়োগ দেয় লরেন্স। হকি স্টিক রাখার কেসে একটি কম বোরের আগ্নেয়াস্ত্র দেওয়া হয় তাকে। তবে শেষ মুহূর্তে ওই বন্দুকধারী পিছিয়ে যান। ভেস্তে যায় ষড়যন্ত্র।

এক পুলিশ কর্মকর্তা জানান, গ্যাংস্টার লরেন্স এবং তার লোকেরা সালমানের যাতায়াতের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য রাখতো। তারা দেখতে পেয়েছিল, সালমান সকালে সাইকেল চালানোর সময় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে রাখেন না। সে সময় তিনি একাই থাকেন। ঠিক ওই সময় তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল তারা।

তবে ঘটনাক্রমে যেদিন সালমানকে মেরে ফেলার চেষ্টা করা হবে, একজন পুলিশ কর্মকর্তা তার সঙ্গে ছিলেন। বিষয়টি বন্দুকধারী ও তার সঙ্গীদের উদ্বিগ্ন করেছিল। তারা সিদ্ধান্ত নেন পরবর্তীতে পরিকল্পনাটি সম্পাদন করার।

এর কিছুদিন আগে প্রাতঃভ্রমণের সময় হুমকি চিঠি পান সালমানের বাবা সেলিম খান। সেখানে সালমান ও তার পরিবারের উদ্দেশে লেখা হয়- ‘সিধুর মতো অবস্থা হবে’। এ ঘটনায় বান্দ্রা থানায় খান পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে মুম্বাই পুলিশ। বাড়ানো হয় সালমানের নিরাপত্তা। জিজ্ঞাসাবাদ করা হয় তিহার জেলে বন্দি থাকা লরেন্সকেও। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধুকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল লরেন্সের দল। ময়নাতদন্তের পর সিধুর দেহে ৩০টির বেশি গুলির চিহ্ন পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com