রবিবার, ১১:১৩ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিশ্বকাপের আগে বড় সুসংবাদ পেলেন সিরাজ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ বার পঠিত

কয়েকদিন আগেই তাসের ঘরের চেয়েও দ্রুতগতিতে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ ধসিয়ে দিয়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এর মাধ্যমে তিনি ভারতকে রেকর্ড সর্বোচ্চ অষ্টম এশিয়া কাপ চ্যাম্পিয়ন বানিয়েছেন। এবার আইসিসি থেকে বড় পুরস্কার পেয়েছেন পুরো টুর্নামেন্টজুড়ে গতি ও সুইংয়ের মিশ্রণে প্রতিপক্ষকে বোকা বানানো এই পেসার। ওয়ানডেতে বোলারদের র‌্যাংকিংয়ে সিরাজ শীর্ষস্থান দখল করেছেন।

এশিয়ানদের শ্রেষ্ঠত্বের আসরের পর্দা নেমেছে গত রোববার (১৭ সেপ্টেম্বর)। যেখানে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচকে উইকেট-স্বর্গ বানিয়ে ফেলেন দারিদ্রতা নিয়ে বেড়ে ওঠা সিরাজ। মাত্র ২১ রান দিয়েই তিনি তুলে নিয়েছিলেন ৬ উইকেট। ফলে স্বাগতিক লঙ্কানরা মাত্র ৫০ রানেই গুটিয়ে যায়। এরপর মাত্র ৬.১ ওভারেই অনায়াসে জয় তুলে নেয় রোহিত শর্মার দল।

এর আগে ওয়ানডেতে বোলারদের র‌্যাংকিংয়ে নম্বর ওয়ান ছিলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। তাকে সেই অবস্থান থেকে সরিয়ে দিয়েছেন সিরাজ। পুরো এশিয়া কাপে তিনি ১২.২ গড় নিয়ে ১০ উইকেট শিকার করেছেন। যার মাধ্যমে তিনি বড় লাফ-ই দিয়েছেন বলা চলে, এর আগে র‌্যাংকিংয়ে সিরাজের অবস্থান ছিল আটে। তার এমন কীর্তির ফলে হ্যাজলউড ছাড়াও অবনতি হয়েছে ট্রেন্ট বোল্ট, রশিদ খান ও মিচেল স্টার্কদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com