শুক্রবার, ০৯:৩৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

প্রায় সুস্থ বিএনপি নেতা মোশাররফ, দেশে ফিরবেন মঙ্গলবার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ বার পঠিত

উন্নত চিকিৎসা নেয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। দুই মাসেরও বেশি সময় পর চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে তাই দেশে ফিরতে যাচ্ছেন সাবেক এই মন্ত্রী।

আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শায়রুল কবির জানান, ২ মাস ৯ দিন পর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

গত ২৭ জুন ঢাকা থেকে তিনি সিঙ্গাপুর চিকিৎসা জন্য গেছিলেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নিয়েছেন তিনি।

এর আগে ড. খন্দকার মোশাররফ হোসেন ব্রেন স্ট্রোক করে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গত ১৮ জুন ভর্তি হয়ে ৮ দিন চিকিৎসাধীন ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com