শুক্রবার, ০৯:৫৯ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

খালেদা জিয়াকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৪০ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, তবে এখনই তিনি হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন না।

আজ সোমবার এ জেড এম জাহিদ হোসেন খালেদার স্বাস্থ্যের বর্তমান এই অবস্থা জানান।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়াকে বাসায় নেওয়ার মতো শারীরিক পরিস্থিতির উন্নতি হয়নি। তবে শারীরিক জটিলতার কিছুটা উন্নতি হয়েছে। তবে এটাকে ভালো বলা যাবে না। চিকিৎসকেরা মনে করছেন, হাসপাতালে তাঁকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন।

এম জাহিদ বলেন, সে কারণে তাঁকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সবশেষ গত ৯ আগস্ট রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

তখন এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে চিকিৎসা ও কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com