মঙ্গলবার, ১২:০৪ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১২০ বার পঠিত

বরিশালের গৌরনদীতে গ্রিন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। বাসটি পুড়ে গেলেও প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিনগত রাত সোয়া ১২টার উপজেলার কটকস্থল এলাহি রেস্টুরেন্ট সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিন লাইন বিজনেস ক্লাসের বাসটি এলাহি রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় পৌঁছাতেই বিকট শব্দে পেছনে আগুন লেগে যায়। গাড়ির স্টাফরা দ্রুত দরজা খুলে যাত্রীদের নামিয়ে দেন। বাসটিতে ১৫-১৬ জন যাত্রী ছিল বলে জানা গেছে। প্রথমে আশপাশের লোকজন নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালালেও মাত্রা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে গৌরনদী ফায়ার সার্ভিসকর্মীরা আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা।

তিনি বলেন, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানিয়েছেন গাড়িটির এসিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় পেছনে ইঞ্জিনের অংশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। যা পুরো গাড়িতে ছড়িয়ে পরে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এবং সড়কের যান চলাচল স্বাভাবিক আছে।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব স্টেশন কর্মকর্তা আকতার উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যাত্রীদের নিরাপদে উদ্ধার সম্ভব হয়েছে। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে ইঞ্জিনের ত্রুটির কারণে অগ্নিকাণ্ড ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com