বুধবার, ০৯:৩০ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

শ্রীলঙ্কার রাজনীতি থেকে আরেক রাজাপাকসের বিদায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩৫০ বার পঠিত

শ্রীলঙ্কার রাজনীতি থেকে আরেক রাজাপাকসে বিদায় নিচ্ছেন। তিনি হলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও পদত্যাগকারী প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসের ভাই বাসিল রাজাপাকসে। বাসিল জানিয়েছেন, তিনি আজ বৃহস্পতিবারের মধ্যে তার পার্লামেন্টারি আসন ছেড়ে দিচ্ছেন।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ইতোমধ্যেই ঘোষণা করেছেন, তিনি আর দ্বিতীয় দফায় নির্বাচন করবেন না। তাছাড়া পার্লামেন্টে যে সংশোধনী প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে, তাতে প্রেসিডেন্টের ক্ষমতা বেশ কমিয়ে তাকে আলংকরিক রাষ্ট্রপ্রধান পদে পরিণত করা হচ্ছে। ফলে গোতাবায়া দায়িত্বে থাকলেও তেমন ক্ষমতা পাচ্ছেন না। আর পদত্যাগ করতে বাধ্য হওয়া মহিন্দারও রাজনীতিতে ফেরার সম্ভাবনা কার্যত আর নেই।

বাসিল রাজাপাকসে বুধবার তার দলের সদস্যদের জানান, তিনি দলীয় রাজনীতিতে সক্রিয় থাকলেও পার্লামেন্টারি আসনটি ছেড়ে দেবেন। তিনি বৃহস্পতিবার সকালে তার পদত্যাগের কথা মিডিয়ায় ঘোষণা করবেন বলেও জানান।

অবশ্য, সংবিধানের ২১তম সংশোধনী পাস হলে বাসিলকে এমনিতেই পদত্যাগ করতে হতো। কারণ ওই সংশোধনীতে দ্বৈত নাগরিকদের পার্লামেন্ট সদস্য হওয়ার বিধান নেই। উল্লেখ্য, তিনি একইসাথে যুক্তরাষ্ট্রেরও নাগরিক।

সূত্র জানায়, বাসিলের আসনে বিজনেস টাইকুন ধামিকা পেরেরা কিংবা কলম্বোর এসএলপিপি সংগঠক রেনুকা পেরেরা নির্বাচন করতে পারেন।

সূত্র : ডেইলি মিরর শ্রীলঙ্কা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com