শনিবার, ০৫:২৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান

মারা গেলেন ‘চেতনা হারিয়ে শূন্যে ঘুষি চালানো’ আফ্রিকান বক্সার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩১১ বার পঠিত

বাউট চলাকালীন চেতনা হারিয়ে শূন্যে ঘুষি চালানো বক্সার আর রিংয়ে ফিরতে পারলেন না। ভাইরাল ভিডিওয় ক্রীড়াপ্রেমীদের উদ্বিগ্ন করা সিমিসো বুথেলেজি জীবনের বাউটে হার মানলেন।

গত রোববার দক্ষিণ আফ্রিকার লাইট ওয়েট বক্সার সিমিসো বুথেলেজি ডব্লিউবিএফ অল আফ্রিকা লাইটওয়েট খেতাব জয়ের লক্ষ্যে রিংয়ে নামেন সিফেসিহলে মনতুংওয়ার বিরুদ্ধে। দশম রাউন্ডের মাঝপথে সিমিসোর আগ্রাসনে মনতুংওয়াকে বিব্রত দেখায়। তিনি পড়ে যান দড়িতে।

রেফারি পুনরায় লড়াই শুরুর নির্দেশ দেয়ার পরে বোঝা যায় পরিস্থিতি স্বাভাবিক নেই। কারণ রেফারিকেই প্রতিপক্ষ ভেবে ঘুষি চালাতে শুরু করেন সিমিসো। রেফারি সরে যাওয়ার পরে শূন্যে ঘুষি চালাতে থাকেন ২৪ বছর বয়সী বক্সার। তিনি চেতনা হারিয়েছেন বুঝেই ম্যাচ শেষ করে দেন রেফারি। জয়ী ঘোষিত হন মনতুংওয়া।

এমন ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সিমিসোর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সকলেই। সিমিসোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। তবে তিনি কোমায় চলে যান।

পরে বক্সিং সাউথ আফ্রিকা ও সিমিসোর পরিবারের তরফে যৌথ বিবৃতিতে জানানো হয় যে মস্তিষ্কে রক্তক্ষণে মৃত্যু হয়েছে তরুণ বক্সারের।
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com