রবিবার, ০১:৫৭ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৩৩ মেসির টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জয় মাথায় কাফনের কাপড় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী কাফী, প্রবীণদের মঞ্চে বসিয়ে নিজে দাঁড়ালেন পেছনে, বক্তব্য দিলেন সাধারণ মানুষের মাঝে

এসএসসিতে পাসে শীর্ষে বরিশাল, জিপিএ-৫ এ ঢাকা বোর্ড

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২০৪ বার পঠিত

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সব থেকে বেশি পাসের হার বরিশাল বোর্ডে। এই বোর্ড থেকে এবার ৯০ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে বরাবরের মতো এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এই বোর্ডের ৪৬ হাজার ৩০৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মাধ্যমিকের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। তার আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন তিনি।

দীপু মনি জানান, ঢাকা বোর্ডে ৭৭ দশমিক ৫৫ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৭ দশমিক ৮৯, কুমিল্লা বোর্ডে ৭৮ দশমিক ৪২ শতাংশ, যশোর বোর্ডে ৮৬ দশমিক ১৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৮, সিলেট বোর্ডে ৭৬ দশমিক ০৬, দিনাজপুর বোর্ডে ৭৬ দশমিক ৮৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৫ দশমিক ৪৯ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৭৪.৭০ এবং কারিগরি বোর্ডের ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

আর ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা এবং কারিগরি বোর্ড থেকে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন জিপিএ-৫ পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com