মঙ্গলবার, ০৪:০১ পূর্বাহ্ন, ০৯ জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আদালতে নেওয়া হয়েছে সাংবাদিক ফজলে এলাহীকে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৮৭ বার পঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক ফজলে এলাহীকে রাঙামাটি আদালতে হাজির করা হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে তাকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয় বলে জানান রাঙামাটি কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) অরূপ তালুকদার।

২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে হওয়া মামলায় ফজলে এলাহীকে গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করে রাঙামাটি কোতয়ালি থানা পুলিশ। তিনি জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও বেসরকারি টেলিভিশন এনটিভির রাঙ্গামাটি প্রতিনিধি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পত্রিকা দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকও ফজলে এলাহী।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, চট্টগ্রাম থানা থেকে ওয়ারেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে আদালতে তোলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com