সোমবার, ০১:৪১ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন খোকন সেরনিয়াবাত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

বরিশাল সিটি করপোরেশনের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে নিবাচিত মেয়রপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) সপরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৮ জুন) বেলা ১১টার দিকে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী লুনা আবদুল্লাহ, ছেলে আবিদুর রহমান সেরনিয়াবাত ও পুত্রবধূ অ্যানদেইলিস অ্যাস্ত্রেয়া।
বিকেলে এক ই-মেইল বার্তায় খোকন সেরনিয়াবাতের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর মিডিয়া সেলের দায়িত্বে থাকা বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না, খোকন সেরনিয়াবাতের ব্যক্তিগত সহকারী মো. রুবেলও বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com