শুক্রবার, ০৩:০৫ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

সোনারগাঁয়ে বড় ভাইকে হত্যার ২২ বছর পর পলাতক ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আমির গ্রেপ্তার

এম আর কামাল
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বড় ভাইকে হত্যার দীর্ঘ ২২ বছর ধরে পলাতক ও যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি ছোট ভাই আমির হামজাকে (৫২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

শনিবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১- এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু।
২৬ মে রাতে সোনারগাঁ থানাধীন কাঁচপুরের কিউটপল্লি এলাকা থেকে আমির হামজাকে আটক করা হয়। তিনি স্থানীয় মানিক মিয়া বেপারির ছেলে।

 

তিনি আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নিহত জয়নাল আবেদীন এবং আসামি আমির হামজা উভয়ই সোনারগাঁয়ের কাঁচপুরের মঞ্জিল খোলা এলাকার মানিক মিয়া বেপারির ছেলে। নিহত জয়নাল তিনটি বিয়ে করেছিলেন। তবে কোনো স্ত্রীর সঙ্গেই তার সংসার বেশি দিন স্থায়ী হয়নি। পরে জয়নাল চতুর্থ বিয়ে করেন। তার প্রথম স্ত্রীকে ছোট ভাই আমির হামজা ফুসলিয়ে বিয়ে করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে ২০০১ সালের ২৩ জানুয়ারি পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাই জয়নাল তার ছোট ভাই আমির হামজার বল্লমের আঘাতে নিহত হয়।

এ ঘটনায় জয়নালের স্ত্রী বাদী হয়ে সোনারগাঁ থানায় আমির হামজার নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকা-ের পর থেকে আমির হামজা কৌশলে আত্মগোপনে ছিলেন। তিনি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই গত ২৫ মে দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামি আমির হামজাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদ- প্রদান করেন।

এম আর কামাল
নারায়ণগঞ্জ
তারিখ ঃ ২৭-০৫-২০২৩

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com