বুধবার, ০৯:৪৫ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

আইসিইউতে চিকিৎসাধীন দগ্ধদের অবস্থা সংকটাপন্ন : স্বাস্থ্যমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৯৯ বার পঠিত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন দগ্ধদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। আহতদের নিয়মিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

আজ সোমবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সীতাকুণ্ড দুর্ঘটনায় দগ্ধদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী। আহতদের খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আহতদের নিয়মিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। চট্টগ্রামে একটি ভালো বার্ন ইউনিট আছে। তারপরও গুরুতর রোগীদের ঢাকায় আনা হচ্ছে। আরও ২-৪ জনকে আনা হতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সীতাকুণ্ডুর ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সীতাকুণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জাহেদ মালেক বলেন, আহতের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। বার্ন ইনস্টিটিউটে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ঢাকা থেকে একটি মেডিক্যাল টিম চট্টগ্রামে গেছে।

নিমতলী ও চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের মতো সীতাকুণ্ডের ঘটনার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। আমাদের মূল কাজ মানুষকে সুস্থ করে তোলা। সেদিকেই মনোযোগ দিচ্ছি। তবে দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলসহ বার্ন ইনস্টিটিউটের আরও কয়েকজন চিকিৎসক।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com