বুধবার, ১১:৩৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশালে আ’লীগ-ছাত্রলীগের হাতাহাতি, ছবি তোলায় ৩০ সাংবাদিক অবরুদ্ধ

সূত্র : ইউএনবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৩১৫ বার পঠিত

ব‌রিশা‌ল সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নে আওয়ামী লী‌গের প্রার্থী আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবা‌তের সাথে সদর উপ‌জেলার জনপ্রতি‌নি‌ধি‌দের মত‌বি‌নিময় সভা শে‌ষে আওয়ামী লীগ ও ছাত্রলী‌গের দুই গ্রু‌পের ম‌ধ্যে হাতাহা‌তি হয়েছে। এ সময় ঘটনার ছ‌বি ধারণ কর‌তে গি‌য়ে তো‌পের মু‌খে পড়‌তে হয় বি‌ভিন্ন টে‌লি‌ভিশন চ‌্যা‌নেলের ক‌্যামেরাপারসন ও প‌ত্রিকার ফ‌টো সাংবা‌দিক‌দের। অন্তত ৩০ জন সাংবা‌দিক‌কে অবরুদ্ধ ক‌রে রাখার অভিযোগ উঠেছে ওইসব আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা‌দের বিরু‌দ্ধে।

বুধবার রাতে মহানগর যুবলী‌গের যুগ্ম-আহ্বায়ক মাহামুদুল হক খান মামু‌নের বাসভব‌নে এ ঘটনা ঘটে।

প্রত‌্যক্ষদর্শীরা জানায়, নৌকার প্রার্থীর মত‌বি‌নিময় সভা শে‌ষে প‌্যা‌কেট বিতরণ ও বক্তব‌্য দেয়া নিয়ে খোকন সেরনিয়াবাতের দুই অনুসারী জেলা প‌রিষ‌দের সদস‌্য আওয়ামী লীগ নেতা শ‌হিদুল ইসলা‌ম ও জেলা ছাত্রলী‌গের সহ-সভাপ‌তি জোবা‌য়ের আব্দুল্লাহ জিন্নাহ দ্বন্দ্বে জ‌ড়ি‌য়ে পড়েন। এরপর দুই গ্রু‌পের ম‌ধ্যে হাতাহা‌তি হয়।

এ ঘটনার ভি‌ডিও ও স্থির চিত্র ধারণ কর‌তে গে‌লে সাংবা‌দিক‌দের বাধা দি‌য়ে অন্তত ৩০ জন‌কে অবরুদ্ধ ক‌রে রা‌খে ওই দু’জ‌নের সমর্থকরা। প‌রে সি‌নিয়র নেতাদের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত হয়।

এশিয়ান টে‌লি‌ভিশ‌নের ক‌্যা‌মেরাপার্সন আজিম শরীফ ব‌লেন, ‘হাতাহা‌তির ঘটনার ছ‌বি ধারণ কর‌তে গে‌লে ছাত্রলী‌গের লোকজন আমা‌দের ক‌্যা‌মেরার ওপর থাবা বসায়। এ নি‌য়ে ধস্তাধ‌স্তিও হয় আমা‌দের সাথে। এক পর্যা‌য়ে আমিসহ আমার প্রায় ৩০-৩৫ জন সহকর্মীকে এক‌টি রু‌মের ম‌ধ্যে আট‌কে রা‌খা হয়। প‌রে আওয়ামী লী‌গের সি‌নিয়র নেতারা এসে আমা‌দের মুক্ত ক‌রে।’

আওয়ামী লীগ নেতারা জানান, নৌকার প্রার্থী‌কে বিব্রত কর‌তে এ ধর‌নের ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে ওই দুই পক্ষ।

হাতাহা‌তির বিষ‌য়ে জেলা ছাত্রলী‌গের সহ-সভাপ‌তি জোবা‌য়ের আব্দুল্লাহ জিন্নাহ ব‌লেন, কথা কাটাকা‌টি হ‌য়ে‌ছে তুচ্ছ বিষয় নি‌য়ে, আর কিছু না।

মহানগর যুবলী‌গের যুগ্ম-আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন জানান, তুচ্ছ বিষয় নি‌য়ে ঝা‌মেলা হ‌য়ে‌ছি‌ল। প‌রে বিষয়‌টি মীমাংসা ক‌রে দেয়া হ‌য়ে‌ছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com