মঙ্গলবার, ০৪:৫৯ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এ,এস,মামুন গৌরনদী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জুলফিকারের ওপর হামলার প্রতিবাদে হামলাকারী, সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারসহ সর্বচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার ১১ টায় গৌরনদী প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শেষে বাসস্টান্ড বিএনপি অফিসের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ গৌরনদী প্রেসক্লাব’র সভাপতি জহুরুল ইসলাম জহির এর সভাপতিত্বে অনুষ্ঠিত। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ সরদার, এম আলম, খোকন আহাম্মেদ হীরা, যুগ্ম সাধারন সম্পাদক আমীনা আক্তার সোমা, সদস্য বিএম বেলাল। বিক্ষোভ সমাবেশে বক্তারা অনতি বিলম্বে হামলাকারিদের গ্রেফতারের দাবী জানান। উল্লেখ্য গত রোববার (২ আগস্ট) বিকালে উপজেলার নাহার সিনেমা হল মোড়ে কতিপয় সন্ত্রাসী যুবদল ছাত্রদল কর্মী ও মাদক কারবারী, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জুলফিকারেরহামলা ও মারধর করে এসময় তার মোটরসাইকেল হামলা ভাঙচুর করে, তাকে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলাকারীরা মাদক ব্যবসার সাথে জড়িত ও বিএনপি ছাত্রদলের কর্মী বলে এলাকাবাসী জানান। হামলাকারী, বিএনপি কর্মী, মাসুম হাওলাদার, তার ছেলে ইয়াসিন, তার ভাই, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার, যুবদল কর্মী সবুজ হাওলাদার ও রিয়াজ উকিল সহ ১৫/২০জন। বক্তারা সন্ত্রাসী ও মাদক কারবারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান, তারা ক্ষমতাশীন দল বিএনপি’র প্রতি তাদের সন্ত্রাসী ও মাদক ব্যবসার সাথে জড়িত

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com