মঙ্গলবার, ০৮:০৬ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ চলছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাগেরহাটে এক পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে যা জানাল ভারত ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন গৌরনদী উপজেলার ইউএনও

ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন গৌরনদী উপজেলার ইউএনও

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত
গৌরনদীতে সরকারি প্রকল্প বাস্তবায়নের পর উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম। খাল পুনঃখনন প্রকল্পের কাজ নির্ধারিত মান বজায় রেখে শেষ করার পর সাশ্রয় হওয়া ৭৬ লাখ ৯ হাজার ২৭৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস জানান, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’র আওতায় গৌরনদী উপজেলার সরিকল ও বাটাজোর ইউনিয়নের ১০ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ২ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ৭৭৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্ধারিত প্রাক্কলন অনুযায়ী ৫০ ফুট প্রস্থ ও গড়ে ১৩ ফুট গভীরতায় খালটি পুনঃখনন করা হয়েছে।
স্থানীয় কৃষকদের মতে, দীর্ঘদিন খালটি খনন না হওয়ায় এটি কার্যত মৃত খালে পরিণত হয়েছিল। পুনঃখননের ফলে কৃষি সেচব্যবস্থার উন্নতি, বর্ষার পানি দ্রুত নিষ্কাশন, জলাবদ্ধতা নিরসন এবং দেশীয় মাছ ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।
গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান বলেন, প্রকল্পের কাজ শেষে অব্যবহৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। তিনি ইউএনওর এই উদ্যোগকে সততা ও জবাবদিহিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে ইউএনও মো. ইব্রাহীম বলেন, সরকারি নির্দেশনা ও গুণগত মান বজায় রেখে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। প্রাক্কলনের তুলনায় কম ব্যয়ে কাজ সম্পন্ন হওয়ায় ৭৬ লাখ ৯ হাজার ২৭৫ টাকা সাশ্রয় হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে মঙ্গলবার (৪ আগস্ট) পুরো অর্থ সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com