রবিবার, ১০:২০ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সৌদি আরবেই যাচ্ছেন লিওনেন মেসি

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৪০ বার পঠিত

 

তবে কি ফরাসি ফুটবলে বিদায় ঘণ্টা বেজে গেল লিওনেল মেসির, চলতি মৌসুমেই কি শেষ তার পিএসজি অধ্যায়? এমন প্রশ্নে ‘হ্যাঁ’ বাচক উত্তর আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির।
এমনকি মেসির গন্তব্য যে সৌদি আরব, তাও নিশ্চিত করেছে তারা।

‘সৌদি আরবেই যাচ্ছেন লিওনেন মেসি’ একটি গোপন সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে এএফপি। তাদের দাবি, আগামী মৌসুমে বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি আরবের কোনো একটি ক্লাবে খেলবেন এই বিশ্বকাপজয়ী তারকা। যদিও ক্লাবের নাম প্রকাশ করেনি তারা।

ওই সূত্র এএফপিকে জানিয়েছে, ‘বিশাল অঙ্কের একটা বিশেষ চুক্তি হতে যাচ্ছে। আমরা এখন ওই চুক্তির কাজ গুছিয়ে আনার পথে আছি। চুক্তিতে রোনালদোর মতো এত সময় লাগেনি। কেননা, বিশ্বসেরা খেলোয়াড়দের সাথে চুক্তির সূত্রগুলো এখন আমরা জানি। কোনো নির্দিষ্ট ক্লাব নয়, তাকে কিনেছে পিআইএফ।’

পিআইএফ মূলত সৌদি আরব সরকারের মালিকানাধীন একটি ফান্ড। যা বিশ্বের অন্যতম স্বাধীন সম্পদশালী ফান্ড। ফান্ডটির সম্পদের পরিমাণ ৬২ হাজার কোটি ডলার।

মেসিকে দলে পেতে আগে থেকেই আগ্রহী ছিল সৌদি ক্লাব আল হিলাল। জানা যায়, আল হিলাল আর্জেন্টাইন এ তারকাকে কিনতে বছরে ৪০ কোটি ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছিল। দাবিটি করেছিলেন নির্ভরযোগ্য ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো।

ওই খবরে যেন আবার আগুন জ্বেলে দিল এএফপি। দুইয়ে দুইয়ে চার মিললে হয়ত আল হিলালেই দেখা যাবে সময়ের ফুটবলের সেরা এই তারকাকে। ফলে আবার দেখা যাবে মেসি-রোনালদোর লড়াই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com