বুধবার, ০১:৫৪ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৬, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গুলি করে মানুষ মেরে মেরে কিন্তু  জনগণের ক্ষোভ দমন করা যায় না: তথ্যমন্ত্রী স্বপন যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে হরমুজ পাড়ি দিল ইরানি জাহাজ কলেজছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দেড় মাসের শিশু নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে বাসের ভাড়া নির্ধারণ করা হবে এসএসসি পরীক্ষার প্রথম দিন নকল ও প্রশ্নফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

কলকাতায় গাইতে এসে বলিউড গায়ক কেকের মৃত্যু

বিনোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৫৫ বার পঠিত

বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুননাথ (কেকে) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

টাইমস অব ইন্ডিয়া, জি ২৪ ঘণ্টা, আনন্দবাজারসহ একাধিক ভারতীয় গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, কলকাতার নজরুল মঞ্চে একটি কনসার্টে পারফর্ম করতে সোমবার মুম্বাই থেকে নিজের দল নিয়ে কলকাতায় আসেন কেকে।

মঙ্গলবার রাতে নজরুল মঞ্চের অনুষ্ঠান শেষে হোটেলে ফেরেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়েন গায়ক। তাঁকে রাত সাড়ে ১০টার দিকে কলকাতার মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে (সিএমআরআই) নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।

কেকে হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ভাষায় প্লেব্যাক করেছেন।

তাঁর গাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘কেয়া মুঝে পেয়ার হ্যায়’ (কেকে), ‘তুঝে সোচতা হু’ (জান্নাত টু), ‘দিল কিউ ইয়ে মেরা শোর কারে’ এবং ‘জিন্দেগি দো পাল কি’ (কাইটস), ‘মুঝকো পেহচানলো’ (ডন টু), ‘তুনে মারি এন্ট্রিয়া’ (গুন্ডে), ‘পার্টি অন মাই মাইন্ড’ (রেস টু), ‘আভি আভি’ (জিসম টু), ‘মাত আজমা রে’ (মার্ডার থ্রি), ‘পিয়া আয়ে না’ (আশিকি টু), ‘জাবিদা হ্যায়’ (১৯২০: এভিল রিটার্নস), ‘লাপাতা’ (এক থা টাইগার), ‘খাবো খাবো’ (ফোর্স), ‘হ্যায় জুনুন’ (নিউইয়র্ক), ‘হা ম্যায় জিতনি মারতাবা’ (অল দ্য বেস্ট) ইত্যাদি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com