রবিবার, ০২:১০ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন  বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রেপ্তার ২৯ চরমোনাই পীরের ১০ অভিযোগ চার খুনের আসামির পক্ষে লড়বেন না রংপুরের আইনজীবীরা ব্রাহ্মণবাড়িয়ায় ‘হাসনাতদের ভেন্যুতে’ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে কাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সুদান থেকে জেদ্দায় নেওয়া হচ্ছে আটকে পরা ১৩৫ বাংলাদেশি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

সুদানে আটকে পরা ৬৭৫ বাংলাদেশিদের পোর্ট সুদানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ১৩৫ জনকে সৌদি আরবের সামরিক উড়োজাহাজে করে জেদ্দায় নেওয়া হচ্ছে। সুদান থে‌কে বাংলা‌দে‌শি‌দের প্রত্যাবর্তনের স‌ঙ্গে সং‌শ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ‌্য জানিয়েছেন।

কর্মকর্তা জানান, পোর্ট সুদান থেকে বাংলাদেশিদের জেদ্দায় নিতে কিছুটা সময় লাগছে। কারন ট্রাভেল পারমিট ইস্যু ও জাহাজের শিডিউল পেতে দেরি হয়েছিল। সৌদি সরকারের সহযোগিতায় ১৩৫ জনকে একটি ফ্লাইটে করে আজ (৭ মে) জেদ্দায় নেওয়া হচ্ছে। এদের মধ্যে নারী-শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাকিদের পরবর্তীতে জেদ্দায় নেওয়া হবে। কিন্তু তাদের ফ্লাইট বা জাহাজ এখনও চূড়ান্ত করা হয়নি। তবে তাদেরও যেন দ্রুত জেদ্দায় নেওয়া যায় সেই প্রচেষ্টা চলছে।

গত ৩ মে সুদানের রাজধানী খার্তুম থেকে ৬৭৫ বাংলাদেশিকে নিরাপদে পোর্ট সুদানে নেওয়া হয়। দুই দফায় মোট ১৩টি বা‌সে ক‌রে তাদের সেখানে নেওয়া হয়। খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদের দেওয়া তথ্য বল‌ছে, সুদানে বর্তমানে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com