বুধবার, ০৯:০৮ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মাইক্রোবাস ডাকাতিকালে ড্রাইভার হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৫০ বার পঠিত

যাত্রীবেশে মাইক্রোবাস ডাকাতিকালে মাইক্রোবাস ড্রাইভার হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জোবায়ের হোসেন(৪০)’কে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

 

সিনিযর সহকারি পরিচালক মিডিয়া ফজলুল হক এ তথ্য জানান।

ফজলুল হক বলেছেন , ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল মাইক্রোবাস ষ্টান্ড থেকে ঢাকা যাওয়ার কথা বলে মাইক্রেবাস ভাড়া করে। এরপর থেকে চালক ও মাইক্রোবাসের কোনো খোঁজ পাওয়া যায় নি। ঘটনার ১০ দিন পর ৬ অক্টোবর হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রঘুনন্দন রাবার বাগানে মাইক্রোবাস চালক মহসীনের লাশ পাওয়া যায়।

উক্ত ঘটনায় চুনারুঘাট থানা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় চুনারুঘাট থানা-পুলিশ মামলার তদন্ত শেষে অভিযুক্ত ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিজ্ঞ আদালত দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে উক্ত মামলায় মাইক্রোবাস ড্রাইভার মহসীন হত্যার ঘটনায় ১১ জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

একই আদেশে আদালত আসামীদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দেন। এই ঘটনায় দেশব্যাপী বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-২ এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ০৩ মে ২০২৩ইং তারিখ ১৫.৩০ ঘটিকায় রাজধানীর বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ডাকাতিকালে মাইক্রোবাস চালক হত্যাকান্ডের যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জোবায়ের হোসেন(৪০), পিতা- আঃ লতিফ, থানাঃ- বরুড়া, জেলা- কুমিল্লা’কে দীর্ঘ ১২ বছর পর গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায়, উক্ত ঘটনার পর থেকে সে দেশের বিভিন্ন স্থানে নিজের নাম পরিবর্তন করে প্রথমে মাওয়া এবং পরবর্তীতে চট্রগ্রাম ও সর্বশেষে ঢাকার আশুলিয়াতে ড্রেজিং কাজ করে আত্মগোপনে ছিল।

গ্রেফতারকৃত আসামী মোঃ জোবায়ের হোসেন উক্ত ডাকাতিকালে মাইক্রোবাস চালক হত্যাকান্ডের সাথে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। ধৃত যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী মোঃ জোবায়ের হোসেন উক্ত মামলায় ১১ মাস জেল খাটার পর জামিনে বের হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলো। আসামীকে জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com