রবিবার, ১০:২০ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

অনুমতি ছাড়া সৌদিতে : মেসিকে নিষিদ্ধ করল পিএসজি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক:

পিএসজির অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় শাস্তি পেলেন লিওনেল মেসি। তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করল ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। মঙ্গলবার রাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্যবসায়িক কাজে অংশ নিতে পিএসজির কাছে অনুমতি চেয়েছিলেন মেসি। কিন্তু বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকার আবেদন প্রত্যাখান করা হয়। তা সত্ত্বেও স্ত্রী-সন্তানসহ তিনি সৌদিতে যান। ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনের শুভেচ্ছাদূত।

নিষেধাজ্ঞা চলাকালে প্যারিসিয়ানদের হয়ে অনুশীলন করতে বা খেলতে পারবেন না মেসি। তিনি পাবেন না কোনো বেতন-ভাতাও। নিষিদ্ধ করার পাশাপাশি তাকে জরিমানাও করা হয়েছে। তবে জরিমানার অঙ্কের পরিমাণ জানা যায়নি।

গত রোববার পিএসজির জার্সিতে লরিয়েঁর বিপক্ষে লিগের ম্যাচের পুরোটা সময় খেলেন মেসি। সেদিন ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে অপ্রত্যাশিতভাবে ৩-১ গোলে হেরে যায় আসরের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ক্লাবটি। এরপর তিনি সৌদি সফরে যান।

বার্সেলোনার সঙ্গে সম্পর্কের ইতি ঘটার পর ২০২১ সালের অগাস্টে পিএসজিতে পাড়ি জমান মেসি। দলটির সঙ্গে তার দুই বছরের চুক্তি শেষ হবে আগামী গ্রীষ্মে। তাদের মধ্যে চুক্তি নবায়নের সম্ভাবনা ক্ষীণ। চলতি মৌসুম শেষে পুরনো ঠিকানা বার্সাতে তার ফেরার গুঞ্জন আলোচিত হচ্ছে জোরেশোরে। গত মার্চে স্প্যানিশ লা লিগার ক্লাবটির সহ-সভাপতি রাফায়েল ইয়ুস্তে জানান, মেসির সঙ্গে যোগাযোগ করেছেন তারা।

পিএসজির হয়ে এখন পর্যন্ত ৭১ ম্যাচে ৩১ গোল করেছেন মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩৪ গোল। গত মৌসুমে লিগ ওয়ানের শিরোপা জেতার স্বাদ নিয়েছেন তিনি।

এবারও শিরোপা ধরে রাখার পথে আছে কাতারি মালিকানাধীন পিএসজি। ৩৩ ম্যাচে তাদের অর্জন ৭৫ পয়েন্ট। সমান ম্যাচে ৭০ পয়েন্ট পেয়ে দুইয়ে অবস্থান করছে মার্সেই।

নিষেধাজ্ঞার কারণে লিগে পিএসজির পরের দুটি ম্যাচে খেলতে পারবেন না মেসি। আগামী ৮ মে তোয়া ও ১৪ মে আজাক্সিওর মুখোমুখি হবে কোচ ক্রিস্তফ গালতিয়ের দল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com