বৃহস্পতিবার, ০২:৫৩ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পেপার স্কু ১২ বছর পর আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১২ বছর যাবৎ পলাতক আসামি পেপার স্কু (৩৩)’কে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১২ বছর যাবৎ পলাতক আসামি ১। পেপার স্কু (৩৩), পিতা-মৃতঃ কাদির স্নাল, সাং-ইয়ারপুর, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা’কে ২৭/০৪/২০২৩ তারিখ ২১৩০ ঘটিকায় গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামির বিরুদ্ধে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় ২০১১ সালের একটি হত্যা মামলা রয়েছে। মামলা রুজুর পর হতেই সে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপন করে। দীর্ঘ ১২ বছর যাবৎ সে দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে বিজ্ঞ আদালত কতৃক তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com