রবিবার, ১০:২০ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিশ্বকাপ দেখিয়ে বাড়তি বেতন দাবি মেসির, অন্যথায় ছাড়বেন পিএসজি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৩১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
আসছে জুনেই শেষ হবে মেসির সাথে পিএসজির চুক্তির মেয়াদ। ফুটবল পাড়ায় প্রশ্ন, তবে কি এখানেই শেষ মেসির ফরাসি ফুটবল অধ্যায়? নাকি আগামী মৌসুমেও নেইমার-এমবাপ্পেদের সাথে দেখা যাবে বিশ্বকাপ জয়ী এই তারকাকে। উত্তরটা কঠিন করে তুলেছে ‘বিশ্বকাপ জয়ী’ শব্দটাই।

গত ডিসেম্বরে মেসির বিশ্বকাপ জয়ের পর পিএসজি জানিয়েছিল, তার সাথে খুব দ্রুতই চুক্তি নবায়ন করবে তারা। কিন্তু এরপর চার মাস কেটে গেলেও নতুন চুক্তি হয়নি। যার কারণ হিসেবে ফরাসি পত্রিকা লা প্যারিসিয়ান বলছে, বিশ্বকাপ দেখিয়ে মেসির বাড়তি বেতন দাবির কথা। যা নিয়েই নাকি বনিবনা হচ্ছেনা দু’পক্ষের।

লা প্যারিসিয়ানের দাবি, ‘মেসির অ্যাজেন্ট হিসেবে কাজ করা তার বাবা হোর্হে মেসি পিএসজিকে ২০২২ বিশ্বকাপ জয়ের ব্যাপারটি নতুন চুক্তির সময় মাথায় রাখার দাবি জানিয়েছেন। অর্থাৎ বিশ্বকাপ জয়ী মেসির জন্য তিনি বেতন বাড়ানোর কথাই বলেছেন।’

যেখানে শুধু বিশ্বকাপ জয় নয়, বড় প্রভাব রাখছে সৌদি ক্লাব আল হিলালের মেসিকে দেয়া প্রস্তাব। এই আর্জেন্টিনাইন তারকাকে পেতে ৪০ কোটি ডলারের অকল্পনীয় এক প্রস্তাব দিয়েছে তারা। যা গ্রহণ করলে মেসি হবেন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়ার।

আল হিলালের ওই প্রস্তাবটিকে সামনে রেখেই মেসির দর বাড়ানোর দাবি মেসির বাবার। তবে পিএসজি অনড় অবস্থানে। তারা বেতন বাড়াতে চায় না। গত দুই মৌসুমে যে বেতনে মেসি খেলেছেন, তাই দিতে চায় তারা।

লা প্যারিসিয়ান জানিয়েছে, ঠিক এই জায়গাতেই আটকে আছে পিএসজি ও মেসির চুক্তি নবায়নের সব আলোচনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com