বৃহস্পতিবার, ০১:১২ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ডেমরায় কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

রাজধানীর ডেমরায় আলোচিত কিশোরী ধর্ষণকারী মোঃ সুমন (৩৫) কে নারায়ণগঞ্জ জেলার সিদ্বিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ।

সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল নারায়ণঞ্জ জেলার সিদ্বিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে কিশোরী ধর্ষনকারী ১। মোঃ সুমন (৩৫), পিতা-মোঃ নূর ইসলাম, সাং-ভার্জিন বেকারীর গলি, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকাকে ২৫/০৪/২০২৩ তারিখ রাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। ভিকটিমকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে এসে পানির সাথে ঘুমের ঔষুধ মিশিয়ে অচেতন করে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা জানতে পারলে ভিকটিমকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে ধর্ষন করা হয়েছে বলে জানায়। ধৃত আসামীর । বিরুদ্ধে ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা করে এবং মামলার পর আসামি পলাতক জীবনযাপন করে নিজেকে আত্নগোপন করে। এক পর্যায়ে র‌্যাবের হাতে আটক হয়।

ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com