রবিবার, ১০:২০ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

শ্রীলঙ্কা সফরের জন্য বিসিবির জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৫ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ জাতীয় নারী দল।
এর মাঝে ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণের অন্তর্ভুক্ত।

মঙ্গলবার সন্ধ্যায় দল ঘোষণা করে বিসিবি।

আগামী ২৯ এপ্রিল পি সারা ওভালে শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে ২৭ এপ্রিল এই ফরম্যাটে একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একাদশ। একই ভেন্যুতে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২ এবং ৪ মে। এরপর ৭ মে টি-টোয়েন্টি ফরম্যাটের অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ। ৯ মে সিংহলিজ স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ হবে ১১ এবং ১২ মে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারী, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com