বুধবার, ১২:০৮ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষায় ৫ টোটকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২১৫ বার পঠিত

ডেস্ক রির্পোট:
এপ্রিলের শুরুতে গরমের দাপট দেখে রীতিমতো ভয় পেতে হচ্ছে। এখনও বাকি আছে গোটা বৈশাখ মাস। এই মধ্যগগনে থাকা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকের উপর পড়লে নানা রকম ক্ষতি হতে পারে। ত্বকের ক্যানসার হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদের তেজ থাকে সবচেয়ে বেশি। চিকিৎসকরা পরামর্শ দেন এই সময়ে প্রয়োজন না থাকলে বাইরে না বেরোতে। কিন্তু যাদের বাইরে বেরোতেই হয়, তারা সূর্যের এই ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করবেন কী ভাবে?

১) সানস্ক্রিন ব্যবহার করুন

সূর্যের ক্ষতিকর ‘ইউভি এ’ এবং ‘ইউভি বি’-র হাত থেকে বাঁচতে এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে বলেন বিশেষজ্ঞরা। তবে রোদে বেরোনোর আধ ঘণ্টা আগে সানস্ক্রিন মাখতে হবে। শুধু মুখ বা হাত নয়, পায়ের যেটুকু অংশ জুতোর ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে থাকে, সেখানেও সানস্ক্রিন মাখতে হবে। সুইমিং পুলে সাঁতার কাটার সময়েও সানস্ক্রিন ব্যবহার করতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

২) গা-ঢাকা পোশাক পরুন

সানস্ক্রিন মাখলেও গরমকালে হাতকাটা পোশাক না পরলেই ভাল। সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে বাঁচতে সানস্ক্রিনের উপর যদি পোশাকের আবরণ থাকে, তা হলে দ্বিগুণ সুরক্ষা পাওয়া যাবে।

৩) পর্যাপ্ত পানি খান

রোদের তাপে হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা যেমন থাকে, তেমনই থাকে ডিহাইড্রেট হওয়ার চিন্তা। চিকিৎসকদের মতে, শরীরে পানির ঘাটতি পূরণে দিনে ৮ থেকে ১০ গ্লাস পানি খাওয়া বাঞ্ছনীয়। পাশাপাশি অ্যালকোহল, চা এবং ক্যাফিনজাতীয় পানীয় না খাওয়া উচিত।

৪) হালকা পোশাক পরুন

গরমে ঘাম বেশি হয়। অতিরিক্ত ঘামের সঙ্গে ধুলোবালি মিশে ত্বকের উন্মুক্ত রন্ধ্রগুলির মুখ বন্ধ হয়ে গেলে ত্বকে র‌্যাশ, ব্রণর সমস্যা বেড়ে যেতে পারে। তাই হালকা সুতির পোশাক পরাই ভাল।

৫) চড়া রোদে বাইরে বেরোবেন না

খুব প্রয়োজন না পড়লে চড়া রোদে না বেরোনোই ভাল। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদের তেজ থাকে সব চেয়ে বেশি। মধ্যগগনে থাকা সূর্যের প্রখর তাপ থেকে বাঁচতে ছাতা অবশ্যই ব্যবহার করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com