বুধবার, ০৪:৪৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

বরগুনা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি বাহাদুর, সাধারণ সম্পাদক আতিকুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৭২ বার পঠিত
গোলাম কিবরিয়া বরগুনা :
বরগুনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শুক্রবার সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে আক্তারুজ্জামান বাহাদুর সভাপতি ও মো: আতিকুল হক আতিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো: মোস্তাফিজুর রহমান বাবুল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করেন।
জানা যায়, বরগুনা জেলা আইনজীবী সমিতির ২৬৭ জন ভোটারের মধ্য ২৬১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। আক্তারুজ্জামান বাহাদুর (আ’ লীগ) তিনি ভোট  পেয়েছেন ১৬১। তার নিকটতম আবদুর রহমান নান্টু পেয়েছেন ৯৬ ভোট। অন্যান্য পদ গুলো হল, সহসভাপতি মো: মিজানুর রহমান মজনু, মো: মশিউর রহমান (আ’ লীগ) মো: মহসিন ( বিএনপি) সাধারণ সম্পাদক মো: আতিকুল হক আতিক ( আ’লীগ) যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন (আ’ লীগ) নাগির্জ সুলতানা লাকি ( বিএনপি) মাহবুবুর রহমান মঈন, গ্রন্থাগার সম্পাদক মো: কবির হোসেন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মো: ইসমাইল হোসেন রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা খান নাতাশা, সদস্য ইমরান হোসেন( আ’ লীগ) সাইফুল ইসলাম ওয়াসিম( বিএনপি) ও রুহুল ইসলাম হাওলাদার ( জাতীয় পার্টি)। এর আগে একই স্থানে বৃহস্পতিবার দিনভর বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশন মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আমরা সুষ্ঠ ভাবে সকাল ৯ টা হতে বেলা ১ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন করি। কোন প্রকার ঝামেলা ছাড়াই নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। আমাদের কমিশনকে কার্যকরি কমিটি সার্বক্ষনিক সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ জানাই।
গোলাম কিবরিয়া।
বরগুনা জেলা প্রতিনিধি।
তারিখ : ১৪.৪.২০২৩ খ্রি:

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com