রবিবার, ০৮:৫৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

আওয়ামী অপশাসন ও জুলুম থেকে রেহাই পেতে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে–মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

সরকার দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ক্রমাগত জুলুম-নির্যাতনের ফলে দেশে চরম ভীতিকর অবস্থা বিরাজ করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই।

শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী ফ্যাসিষ্ট ও কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠী গণতান্ত্রিক আচার-আচরণ ত্যাগ করে অগণতান্ত্রিক পন্থায় একপেশে নীতিতে দেশ শাসন করছে। জনগণকে উপেক্ষা করে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার কারণেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যার ফলশ্রুতিতে বিরোধী দলীয় নেতাকর্মীসহ সাধারণ নাগরিকদের জীবনযাত্রা এখন চরম হুমকির মুখে।
তিনি বলেন, সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতন-নিপীড়নের পাশাপাশি চলছে গ্রেফতারি অভিযানের হিড়িক। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন মুক্তাগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুরশিদুজ্জামান সাইফুলকে বিনা কারণে গ্রেফতার ও জেল হাজতে পাঠানো হয়েছে।

ফখরুল বলেন, দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনের ফলে দেশে চরম ভীতিকর অবস্থা বিরাজ করছে। মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই। গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে জনজীবন যখন অতিষ্ঠ, তখন আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠী সবকিছুকে অগ্রাহ্য করে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বেপরোয়া জুলুম শুরু করেছে।

তিনি বলেন, এই নিশিরাতের আওয়ামী সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা জনদুর্ভোগ লাঘবে সচেষ্ট না হয়ে জনগণের ওপর জুলুম চালিয়ে ক্ষমতা রক্ষা করতেই কেবল সচেষ্ট থাকে। তবে আওয়ামী অপশাসন ও জুলুম থেকে রেহাই পেতে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে।

সকল অসত্য ও বানোয়াট মামলায় জামিনে থাকা সত্ত্বেও ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন মুক্তাগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুরশিদুজ্জামান সাইফুলকে কোনো কারণ ছাড়াই গ্রেফতার ও জেল হাজতে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com