রবিবার, ০৮:৫৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি বিএনপির শ্রদ্ধা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৩০ বার পঠিত

ঢাকা প্রতিবেদক:

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার প্রতি শ্রদ্ধা জানায় বিএনপির প্রতিনিধি দল। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক বই‌য়ে স্বাক্ষর করেন।

সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, মরহুম জাফরুল্লাহ চৌধুরীর বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য স্বপ্ন ছিল। একজন অসাধারণ দেশপ্রেমিক, সাহসী, সৎ এবং নির্ভীক মানুষ ছিলেন তিনি। কোনো অন্যায়ের প্রতিবাদে পিছপা হননি। সত্যিকার অর্থে রাষ্ট্রকে একটি মানব কল্যাণ রাষ্ট্রে ও মানব কল্যাণ সমাজ নির্মাণে তিনি সারাটি জীবন উৎসর্গ করে দিয়েছেন। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। তার চলে যাওয়া আমাদের যে অপূর্ণ ক্ষতি, তা কখনো পূরণ হওয়ার নয়। আমরা তাকে স্যালুট জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

কেন্দ্রীয় শহীদ মিনারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার আব্দুল কদ্দুস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপি নেতা ইশরাক হোসেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com