রবিবার, ০৯:২৮ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিরাট-অনুষ্কার মেয়েকে ধর্ষণের হুমকির অভিযুক্ত আসামী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ছেড়ে দিলো আদালত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

ঢাকা প্রতিবেদক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে যায় বিরাট কোহলির দল। তখনই মেয়ে ভামিকাকে টুইটারে ধর্ষণ করার হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নাম রামনাগেশ আলিবাতিনি। হায়দরাবাদের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। বর্তমানে পিএইচডি করার জন্য চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। ভারতীয় ক্রিকেট তারকার মেয়েকে ধর্ষণের হুমকি দিয়ে গ্রেপ্তার হন ওই ব্যক্তি। আনন্দবাজার

সোমবার মুম্বাই হাইকোর্ট রামনাগেশের বিরুদ্ধে দায়ের এফআইআর এবং চার্জশিট খারিজ করে দেয়। বিচারপতি গড়কড়ী এবং বিচারপতি পিডি নায়েকের ডিভিশন বেঞ্চ অভিযুক্ত ওই ব্যক্তিকে নিয়ে বড়সড় রায় দিলেন। ভামিকাকে ধর্ষণের হুমকি দেওয়া ওই ব্যক্তির নামে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন বিরাটের ম্যানেজার আকিল্লা ডি’সুজা । অভিযুক্ত ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করল আদালত, তার ভবিষ্যতের কথা ভেবেই এই রায় দেয় আদালত।

অভিযুক্ত ওই ব্যক্তি নিজের পক্ষে সাফাই দিয়ে জানান, তিনি জয়েন্ট পরীক্ষার টপার। দেশের নামী আইটি ফার্ম থেকে ইন্টার্নশিপ করেছেন। তার বিরুদ্ধে এর আগে কোনও মামলা দায়ের হয়নি। এই ফৌজদারি মামলা তার ক্যারিয়ার নষ্ট করে দেবে। বিদেশে মাস্টার্স করার স্বপ্নও ভেঙে যাবে। অভিযুক্তের আর্জিতে সাড়া দেয় আদালত, তাতে সম্মতি জানান বিরাটের ম্যানেজার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com