রবিবার, ০৬:২৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদির গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

ঢাকা প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে কোতয়ালি থানা পুলিশ।

মুক্তাদিরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, ‘ওনার বিরুদ্ধে পুরনো একটি মামলায় ওয়ারেন্ট ছিল। সে মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’

তবে ওই মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু বলেননি সুদীপ দাস।

বিএনপি জানায়, শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে সিলেটেও অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। এই কর্মসূচিতে অংশ নেয়ার জন্যই শনিবার সিলেটে আসেন মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com