রবিবার, ০৯:২৮ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সাকিব-মুশফিকের অর্ধশতকে চাপমুক্ত বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

ঢাকা প্রতিবেদক:

দিনের শুরুতে মুমিনুলকে হারিয়ে চাপে পড়লেও, দ্বিতীয় দিনের প্রথম সেশনে আর বিপদে পড়তে হয়নি বাংলাদেশের। সাকিবের আগ্রাসী এবং মুশফিকের থিতু ব্যাটিংয়ের ওপর ভর করে ৩ উইকেটে ১৭০ রানে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। এখনও আয়ারল্যান্ড থেকে ৪৪ রানে পিছিয়ে রয়েছে টাইগার বাহিনী।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ বোলিংয়ের পর ব্যাটিংও দুর্দান্ত করছে বাংলাদেশ। বুধবার (৫ এপ্রিল) দ্বিতীয় দিনের ১৬তম বলে মুমিনুলকে হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে সে চাপ গায়ে লাগাননি সাকিব আল হাসান। পাঁচ নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন টাইগার অধিনায়ক। মাত্র ৪৫ বলে তুলে নেন অর্ধশতক।

সাকিবের পর ফিফটির দেখা পান মুশফিকুর রহিমও। দুজনের জোড়া ফিফটিতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ। এখনও ৪৪ রানে পিছিয়ে থাকলেও, সাকিব-মুশফিকের ব্যাটে বড় সংগ্রহের পথে রয়েছে স্বাগতিকরা। দুজন মিলে গড়েছেন ১৩০ রানের জুটি। সাকিব ৭৪ এবং মুশফিক ৫৩ রানে অপরাজিত আছেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com