রবিবার, ০৯:২৯ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

দিনের শুরুতেই ৪০ রানের মাঝেই ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৫০ বার পঠিত

ঢাকা প্রতিবেদক:

দ্বিতীয় দিনে মাঠে নেমেই হোচট খেল বাংলাদেশ, দিনের শুরুতেই বোল্ড হয়ে ফিরেছেন মুমিনুল হক। মার্ক অ্যাডায়ারের শিকার হয়েছেন তিনি, ৩৪ বলে ১৭ করেন মুমিনুল। ৪০ রানের মাঝেই ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ২১৪ রানে অলআউট হয় আইরিশরা।

জবাবে ব্যাট করতে নেমে কোনো রান যোগ করার আগেই ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। আরেক ওপেনার তামিম ইকবাল ফেরেন দিনের শেষ বলে, ম্যাকবির্নির শিকার হন তিনি। ৩৬ বলে ২১ রান করেন তামিম।

টপ অর্ডারের তিন ব্যাটারকে দ্রুত হারিয়ে বিপাকে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম মিলে সামাল দেয়ার চেষ্টা করছেন। সাকিব ৫ বলে ৬ ও মুশফিক ১ রানে অপরাজিত আছেন। দলীয় সংগ্রহ ১৫ ওভারে ৫১/৩।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com