রবিবার, ০৯:১৫ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

বরিশাল কলেজে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি, আহত ৬ ছাত্রলীগকর্মী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

সরকারি বরিশাল কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে ছয়জন ছাত্রলীগকর্মী আহত হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর অক্সফোর্ড মিশন স্কুলের সামনে এ ঘটনা ঘটেছে।

ছাত্রদলের বিরুদ্ধে মারধর ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি বরিশাল কলেজে আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর অক্সফোর্ড মিশন স্কুলের সামনে কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুর নেতৃত্বে একদল লোক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালায়।

এতে এসএম রেশাদ, মারুফ, সোহান, অনিক ও খালিদসহ ছয়জন আহত হয়। গুরুতর আহত রেশাদ ও মারুফকে শের-ই বাংলা মেডিকেল ভর্তি করা হয়। রেশাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

এদিকে হামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িত থাকার অভিযোগে জাহিদুল ইসলাম রাফি নামে একজনকে ধারালো অস্ত্রসহ পুলিশ গ্রেফতার করেছে। জড়িত অন্যদের গ্রেফতারসহ ঘটনা তদন্ত করার কথা জানিয়েছেন বিএমপি’র কোতয়ালী জোনের সহকারী কমিশনার মো. মেহেদী হাসান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com