বুধবার, ০৬:২৬ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

কলাপাড়ায় রাস্তার অভাবে যাতায়াতের ভোগান্তিতে ৯ পরিবার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের নয়ামিস্ত্রি পাড়ার ৯টি পরিবার যাতায়ত রাস্তার অভাবে চরম ভোগান্তিতে রয়েছে। নয়া মিস্ত্রিপাড়া খালের উত্তর পাশে চৌধুরী বাড়িসহ কয়েকটি বাড়ির লোকজন এ ভোগান্তিতে পড়েছে। বর্ষা মৌসুমে বিদ্যালয়ে যেতে পারছে না ওই পরিবারের কোমলমতি শিক্ষার্থীরা। ওই খালের উপর একটি কালভার্ট সংযুক্ত রাস্তার দাবী জানান ভুক্তোভোগী পরিবারের সদস্যরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নয়া মিস্ত্রিপাড়ার খাল ঘিরে তার দু’পাশে গড়ে উঠেছে বসতি। চৌধুরী বাড়ি ও তার পাশের বাড়িগুলো থেকে মেইন সড়কে যাতায়তের কোন পথ নেই। ফলে শুকনো মৌসুম কষ্ট করে চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে পরতে হয় চরম বিপাকে। ভোগান্তি পোহাতে হয় ওই বাড়ির বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের।ভুক্তোভোগী চৌধূরী বাড়ির একজন সদস্য গোবিন্দ চৌধুরী ও সনদ হাওলাদার বলেন, আমরা বংশ পরাম্পরায় এখানে প্রায় ৫০ বছর ধরে বসবাস করছি। আগে এ খালের উপরে একটি বাধঁ ছিলো তাই যাতায়ত করতে তেমন কোন সমস্যা হয়নি। কিন্তু নতুন করে খালটি খনন করায় সেই বাধঁটি কেটে ফেলা হয়েছে। তাই আবার এখানে একটি কালভার্ট সংযুক্ত রাস্তা করে দিলে চলাচলের ভোগান্তি থেকে আমরা সকলে রেহাই পেতে পারি। চলাচলের পথ পাওয়ার স্থানীয় চেয়ারম্যান অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানিয়েছি কিন্ত এখনও কোন প্রতিকার পাইনি।

লতাচাপলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমি নিজে সরেজমিনে গিয়ে দেখি এসেছি। ওই পরিবারগুলোর চলাচলে অনেক অসুবিধা হচ্ছে। খালের উপর দিয়ে একটি রাস্তা করে দিলে তাদের ভোগান্তি লাগব হতো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com