রবিবার, ০৮:৫৭ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

বরিশালে সাংবাদিক-পাউবো সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

বরিশালের গৌরনদীতে সাংবাদিক ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সদস্য পরিচয়ে মিষ্টির দোকানে চাঁদা দাবির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- আল মামুন (৪২), আব্বাস হাওলাদার (৪৪), লিখন মুন্সি (২৬), নাসির উদ্দিন তালুকদার (৪০) ও এমদাদুল হক শেখ (৪২)। তাদের সবার বাড়ি পার্শ্ববর্তী জেলা মাদারীপুরে। শুক্রবার (২৪ মার্চ) দুপুরে ব‌রিশা‌লের গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বাঁকাই বাজারের নাহিদ হাসানের মিষ্টির দোকানে ওই পাঁচ ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে দোকানের ছবি তুলতে শুরু করে। এ সময় দোকান অপরিচ্ছন্ন জানিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হবে বলে ভয়ভীতি দেখাতে থাকে। একই ঘটনা ঘটায় বাজারের মিলন বাড়ৈ ও তাকিফের দোকানে। এ সময় সংবাদ প্রকাশ না করতে চাইলে ৩টি দোকান থেকে দুই হাজার করে মোট ৬ হাজার টাকা দাবি করেন তারা।

এছাড়াও বাজারের আরেক দোকানী তরুলক্ষ নাথ নাগের কাছে নিজেদের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সদস্য পরিচয় দিয়ে দোকানসহ বাড়ির কাগজপত্র যাচাই করেন। এ সময় কাগজপত্র সঠিক নেই জানিয়ে তরুলক্ষ নাথ নাগের কাছে ৫ হাজার টাকা দাবি করেন তারা।

ওসি আরও জানান, দোকানীদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ জনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বাঁকাই বাজারের মিষ্টির দোকানী মো. নাহিদ হাসান বাদী হয়ে মামলা করলে তাদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার (২৪ মার্চ) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com