বুধবার, ০৮:৫৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ঝালকাঠিতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বিআরটিসি বাসের ধাক্কায় নিহত ২, আহত ৩০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কে বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দিয়েছে। এতে বাসটির সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।

শুক্রবার (২৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার মেহেদী হাসান ও পারভেজ নামে এক যাত্রী নিহত হন।

আহত বাস যাত্রীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে সকালে যাত্রা শুরু করে বাসটি। ছাড়ার পর থেকে কয়েক দফা চালক, হেলপার ও সুপারভাইজারদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এ কারণে চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। একপর্যায়ে বরিশাল-পাথরঘাটা সড়কের কানুদাশকাঠি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে বাসটি খাদে পড়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, আহতদের রাজাপুর ও ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা গুরুতর হওয়ায় বাসটির চালককে বরিশালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় সাময়িক যান চলাচল বন্ধ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com