বৃহস্পতিবার, ০৪:৩৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

লটারি জিতে স্বামী ছেড়ে পুলিশ অফিসারকে বিয়ে!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৪২ বার পঠিত

লটারিতে কোটি কোটি টাকা জিতে স্বামীকে ছেড়ে চলে গেলেন তিন সন্তানের এক জননী!শুধু তাই নয়, স্বামী-সন্তানদের ফেলে রেখে এক পুলিশ কর্মকর্তাকে বিয়েও করেছেন ওই নারী।

ঘটনাটি ঘটেছে থাইলান্ডে। এ ঘটনায় স্ত্রী চাউইওয়ানের (৪৩) বিরুদ্ধে থানায় মামলা করেছেন স্বামী নারিন (৪৭)।
স্থানীয় গণমাধ্যমের বরাতে এনডিটিভি জানিয়েছে, বছর ২০ আগে চাউইওয়ানকে বিয়ে করেন নারেন। তাদের তিনটি মেয়েও আছে। স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় ভেঙে পড়েছেন নারেন।

নারিন পুলিশকে বলেন, আমরা ৬২ লাখ টাকার মতো ঋণ হয়েছিলাম। ২০১৪ সালে সপরিবার দক্ষিণ কোরিয়ায় যাই; যাতে ঋণ পরিশোধ করতে পারি। কয়েক বছর পর আমার স্ত্রী বাচ্চাদের দেখাশোনার জন্য তাইল্যান্ডে ফিরে আসে।

তিনি বলেন, আমি প্রতি মাসে স্ত্রীকে সংসার খরচের জন্য ৩০ হাজার ভাট (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪ হাজার টাকা) পাঠাতাম। একদিন মেয়ের কাছ থেকে আমি জানতে পারি, চাউইওয়ান লটারিতে ১২ মিলিয়ন বাথ (৩ কোটি ৭৩ লাখ ২০ হাজার) জিতেছে।

কিন্তু লটারির বিষয়টা আমাকে সে জানায়নি। আমি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও আমার সঙ্গে কথা বলত না। ৩ মার্চ আমি তাইল্যান্ডে ফিরে এসে তখন জানতে পারি সে আবার বিয়ে করেছে।

‘আমি বিষয়টি জেনে খুবই হতাশ হয়ে পড়ি। আমার ব্যাংকে মাত্র ৬০ হাজার ভাট (বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ টাকা) আছে। আমি প্রতি মাসে সংসার খরচ দিতাম। আমার এখন বিচার চাই। আমার প্রাপ্য টাকা ফেরত পেতে চাই।’

এ ঘটনায় নারিন ১১ মার্চ মামলা করেছেন। অন্যদিকে চাউইওয়ান নারিনের বিরুদ্ধে মানহানির অভিযোগ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, নারিনের কাছ থেকে তিনি লটারির টাকার বিষয়টি লুকাননি।

তিনি আরও বলেন, নারিন কয়েক বছর আগে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য ফোন করেছিল। তার প্রতিবেশীরা বিষয়টি জানে। অবশ্য বিচ্ছেদের বিষয়টি অস্বীকার করেছেন নারিন।

চাউইওয়ান আরও দাবি করেন, নারিন কখনোই তাকে এত টাকা পাঠায়নি। তাদের মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩০-৪০ হাজার বাথ আছে।

নারিন ও চাউইওয়ানের আইনি মতে বিয়ে হয়নি। নারিনের উকিল জানিয়েছেন, তাদের পরিবারের লোকজন তাদের বিয়ের বিষয়টি জানতেন, তাই তার টাকা পাওয়ার অধিকার আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com