বুধবার, ০৭:৩৬ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বরিশালে বাল্যবিবাহ মুক্ত বিদ্যালয় ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৪০ বার পঠিত

বরিশালে মুলাদী উপলজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর ফজলুল রহিম শরীফ মাধ্যমিক বিদ্যালয়কে বাল্যবিবাহ মুক্ত বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে।

আজ (২২) মার্চ বুধবার সকালে অভিভাবক সমাবেশে বিভাগের মধ্যে সর্বপ্রথম ওই বিদ্যালয়কে বাল্যবিবাহ মুক্ত বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক কাঞ্চন আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডা. সাইমন মাহমুদ নিশাত, সেইন্ট বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মো. শাকিল আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহবান জানিয়ে বাল্যবিয়ের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বাল্যবিবাহের ক্ষতিকর দিক নিয়ে নাটক মঞ্চস্থ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com