রবিবার, ০৮:৪৪ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

বরিশালের ৪ উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের ৪উপজেলাসহ দেশের ৭টি জেলা এবং ১৫৯ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন। গণভবন থেকে দেশের বিভিন্ন উপজেলার ৩৯ হাজার ৩৬৫ পরিবারকে ভূমি ও ঘর দেওয়ার অনুষ্ঠানে যুক্ত হয়ে বুধবার এ ঘোষণা দেন সরকারপ্রধান।

এদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না। এ সময় গাজীপুরের শ্রীপুর, বরিশালের বানারীপাড়া ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন জাতির জনক। তিনিই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করে গেছেন। আমরা সে লক্ষ্যেই কাজ করছি, যাতে দেশে কোনো ভূমিহীন ও গৃহহীন না থাকে। চতুর্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫ পরিবারকে ভূমি ও গৃহ দিতে পারছি, এ জন্য আমি খুবই আনন্দিত। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারা অনেক আনন্দের।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বলেন, আওয়ামী লীগ জনগণের দল। এ দল মানুষের পাশে থাকে এবং তাদের জন্য কাজ করে। জাতির জনক বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। আমরা চাই, দেশের সব মানুষের ঘরবাড়ি থাকবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঞ্চালনায় গণভবনসহ বিভিন্ন প্রান্তে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা ও সরকারের পদস্থ কর্মকর্তা এবং উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com