রবিবার, ০৮:৪৪ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

প্রধান তথ্য কমিশনার হলেন পটুয়াখালীর কৃর্তি সন্তান আবদুল মালেক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২২৭ বার পঠিত

প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব ড. আবদুল মালেক। তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী-রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রধান তথ্য কমিশনারের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সরকার নির্ধারণ করবে। তিনি সদ্য সাবেক প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি ২০২০ সালের জানুয়ারি থেকে তথ্য কমিশনার (জ্যেষ্ঠ সচিব) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নতুন প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব,

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিবসহ প্রশাসনের বিভিন্ন পদে চাকরি করে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর সরকারি চাকরি থেকে অবসরে যান। এরপর ২০২০ সালের জানুয়ারিতে তথ্য কমিশনার নিয়োগ পান। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com