বুধবার, ০৬:৩৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বরিশালে নির্জন বাসায় হোটেলকর্মীর ঝুলন্ত মরদেহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৬২ বার পঠিত

বরিশালে নির্জন ভাড়া বাসা থেকে নিরব (৩৫) নামে এক হোটেল কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বরিশাল এয়ারপোর্ট থানার প‌রিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, নিহত হোটেল কর্মী নিরব পরিবার নি‌য়ে নগরীর কাশিপুরের চৌমাথা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ভোলায়।

লোকমান হোসেন জানান, নিরব পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার (২১ মার্চ) সকালে হোটেল থেকে ফোন দিয়েও তার কোনো খবর না পাওয়ায় বাসায় খোঁজ নিতে গিয়ে তার মরদেহ দেখতে পায় হোটেলের অন্য কর্মচারী ও বাসার মালিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

প‌রিদর্শক আরও জানান, বাসায় নিরব একাই ছিলেন। তার পরিবার বেড়াতে গিয়েছিল। তিনি বলেন, মরদেহের পা যেহেতু খাটের সঙ্গে লেগে ছিল, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদ‌ন্তের প্রতি‌বেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com