বুধবার, ০৬:১২ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সাতক্ষীরায় ইঞ্জিন ভ্যানের চাপায় সাইকেলচালক নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

সাতক্ষীরায় ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে সাইকেলচালক এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম মো: পারভেজ (১৫)।

সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় সম্রাট প্লাজা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

পারভেজ সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পরানদহা গ্রামের মো: আমিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পারভেজ সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় এলাকা থেকে সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। পথে রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় পৌঁছলে দ্রুত গতির একটি ইঞ্জিন ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন পুলিশ পাঠানো হয়েছে। সাইকেলচালক কিশোরকে চাপা দিয়ে ইঞ্জিন ভ্যানটি পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com