বুধবার, ০৪:৩৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

উজিরপুরের রশিদ মোল্লা হত্যাকান্ড: হত্যার ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৫০ বার পঠিত

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৯নং গুঠিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রশিদ মোল্লা হত্যার ২৯ বছর পরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বরিশাল জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে গ্রেফতার। নিহতের পরিবার ও জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গুঠিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ মোল্লা গত ১ এপ্রিল ১৯৯৪ সনে সকাল ৮টায় উপজেলা দাসেরহাট খেয়াঘাটে বসে নির্মম ভাবে খুন হন। ওই ঘটনায় তার স্ত্রী বেগম মাসুদা উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযুক্ত ২ জনের ফাঁসির আদেশ ও ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

উল্লেখ্য, মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বজলু হাওলাদার ২৯ বছর বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। গত ১৮ মার্চ তথ্য প্রযুক্তির মাধ্যমে বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) চৌকস পুলিশ অফিসার এস.আই কাজী ওবায়দুল কবির সঙ্গীয় এ.এস.আই রাজীব পাল, কনষ্টেবল মুশিউর, পারভেজ, সোহাগসহ অন্যান্য সঙ্গীয় সদস্যরা অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার গুঠিয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হন।

নিহতের পরিবারের দাবী গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী বজলু হাওলাদার আত্মগোপনে থেকে নিহতের সন্তানদের হত্যাসহ বিভিন্ন রকমের ক্ষতি সাধনের চেষ্টা চালিয়েছে। উল্লেখ্য আসামী গ্রেফতার হওয়ায় নিহতের পরিবার ও উপজেলাবাসী বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)কে সাধুবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com