বুধবার, ০৪:৩৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভোলায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৪১ বার পঠিত

ভোলায় সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন কলেজে শিক্ষার্থীরা। রোববার (১৯ মার্চ) সকালে ভোলা সরকারি কলেজ ও বাংলাবাজার ফাতেমা খানম কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এ সময় ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচলা বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। বিভিন্ন ব্যানার পোস্টার নিয়ে মানববন্ধন কর্মসূচিও পালন করছে তারা। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তবে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির জানান, শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের শান্ত রাখতে পুলিশ চেস্টা চালাচ্ছে। খুব দ্রুত পরিস্তিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

ভোলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, বিচারের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করছে, তাদের দাবি যুক্তি সঙ্গত। কিন্তু সড়ক অবরোধ করা ঠিক না।

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়। এরপর থেকে ভোলা চরফ্যাশন সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

দৌলতখান থানার ওসি জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, শুক্রবার (১৭ মার্চ) বাস ও অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ২ শিক্ষার্থীসহ চার জন নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com