বুধবার, ০৩:৫৩ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পরকীয়ার জেরে ২ সন্তানকে হত্যা : গ্রেফতার ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

ঢাকার কেরানীগঞ্জের গন্দাবাগে পরকীয়ার জেরে দুই সন্তানকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেফতার ব্যক্তিরা হলেন মামলায় অভিযুক্ত জোলহাস, কেরানীগঞ্জ গোল্ডেন পার্কের মালিক জাকির হোসেন ও ম্যানেজার রাকিব।

বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এর আগে গ্রেফতার হওয়া মৃতদের মা জিন্নাত বেগমকে তিন দিনের রিমান্ড শেষে আজ আবারো রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক গাজী ফজলুল হক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য উদঘাটন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তদন্তের স্বার্থে তা বলা যাবে না। তবে অনেকটা পজেটিভ বলে মন্তব্য করেছেন তিনি।

জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের তনু বেপারী বাড়ির দলিলু রহমানের ছেলে রাজমিস্ত্রি মোকলেছুর রহমান মিরাজ এক বছর ধরে পরিবার নিয়ে ঢাকার গন্দাবাগে রবিন নামে এক ব্যক্তির বাসা ভাড়া করে বসবাস করে আসছিলেন। গত শনিবার তিনি কাজে যান। কাজ থেকে সন্ধ্যায় ফিরে এসে দেখেন বাসায় তালা দেয়া। কিছুক্ষণ পর তার এক পরিচিত ব্যক্তি তাকে ফোন করে বলে, বরিশালের বাসিন্দা তার বাসার কাছে ইলিট্রিক মিস্ত্রি জোলহাসের সাথে যোগাযোগ করার জন্য। জোলহাসকে ফোন করলে তিনি বলেন, কদমতলী যাওয়ার জন্য। সেখানে যাওয়ার পর একটি অ্যাম্বুলেন্স আসে। মিরাজ অ্যাম্বুলেন্সে দেখেন, তার স্ত্রী জিন্নাত বেগম, জোলহাস ও মৃত দুই সন্তান হাফিজা আক্তার (৬) ও তানজিল হোসেন (৩)। সেখানে তার স্ত্রীর হাতে থাকা মোবাইলটি নিয়ে জোলহাস পালিয়ে যান।

এ ব্যাপারে মিরাজ বলেছিলেন, তার স্ত্রীর সাথে জোলহাসের পরকীয়া ছিল। সন্তানদের মৃত্যুর বিষয়ে স্ত্রীর কাছে জানতে চাইলে সে জানায়, জোলহাসসহ দুই সন্তান নিয়ে কেরানীগঞ্জ গোল্ডেন পার্কে যান। এ সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

মিরাজ তার স্ত্রী জিন্নাত ও জোলহাসের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com