সোমবার, ০৭:০২ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মে মাসে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১২৫ বার পঠিত

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী মে মাসের প্রথম সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার পিএসসি কর্মকর্তাদের এক অনানুষ্ঠানিক সভায় পরীক্ষার তারিখ নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। আগামী সপ্তাহের শেষ দিকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

বৈঠক সূত্র জানায়, বিশাল সংখ্যাক পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষার কেন্দ্র পাওয়া, আসন্ন রমজানসহ বেশ কিছু কারণে মার্চ অথবা এপ্রিল মাসে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। আগামী মে মাসে প্রিলি পরীক্ষা আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএসসির সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার বলেন, ‘৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কবে নেওয়া যায় তার একটি প্রাথমিক তারিখ চূড়ান্ত করা হয়েছে। যে তারিখ নির্ধারণ হয়েছে সেটি নিয়ে আরও পর্যালোচনা করা হবে। আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে। মার্চ অথবা এপ্রিলে রোজা- তাই এ দুই মাসে এ বড় পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। মে মাসে আয়োজনের সর্ব সম্মতিক্রমে আলোচনা হয়েছে। এর বেশি এই মুহূর্তে বলা সম্ভব নয়।’

এর আগে গত বছরের ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ ডিসেম্বর আবেদনের শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com