শনিবার, ১১:১১ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে আল-আমিন একাদশের জয় ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললে হাস্যকর মনে হয়: মির্জা ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩০২ বার পঠিত

আওয়ামী লীগ যখন গণতন্ত্রের কথা বলে, তখন সেটা জনগণ ও আমাদের কাছে হাস্যকর মনে হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে আমলা ও আইন শৃঙ্খলা বাহিনীর উপরে। জনগণ থেকে এই সরকার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এ সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলেই তাকে জেলে নেওয়া হয় তার প্রমাণ কলাবাগানের মা ও ছেলে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে এই সরকার কতটা স্বৈরাচার।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ভাবে আওয়ামী লীগ এখন চিহ্নিত স্বৈরতন্ত্র। বিভিন্ন দেশ ইতিমধ্যে আওয়ামী সরকারকে স্বৈরাচারী দল হিসেবে চিহ্নিত করেছে। তার প্রমাণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শেংসন। আর দেশের মানুষ নিজেরাই টের পাচ্ছে যে তারা একটি ফ্যাসিবাদ সরকারের আওতায় রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর উপর এই সরকারের কোন নিয়ন্ত্রণ নেই অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকারের প্রশ্রয়ে এখন মানুষের মানবাধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে এবং আইনের শাসন বলতে দেশে কিছু নেই। এটার প্রমাণ হচ্ছে ঢাকা কলেজ ও নিউ মার্কেট এর হামলা। পত্র পত্রিকায় আসলো হামলায় জড়িত আওয়ামী লীগ আর মামলা হল বিএনপির নামে। তিন দিনের রিমান্ড ও নেওয়া হল। এটাই হচ্ছে প্রশাসনকে, আইনশৃঙ্খলা বাহিনীকে, বিচার বিভাগকে দলীয়করণ করা। আর এসব এখন কিছু মিডিয়া তুলেও ধরছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com